দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

একমাত্র টেস্টে হারের হতাশা ঝেড়ে ওয়ানডে সিরিজে দারুণ শুরু করেছে বাংলাদেশ। হারারেতে প্রথম ওয়ানডেতে পেসারদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৪১ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ২১ রানে ৬ উইকেট নিয়েছেন নাহিদ রানা।
সোমবার টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪১ রান করে স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন নিউম্যান নিয়ামুরি।
জিম্বাবুয়ের দুই ওপেনার বেন কারান ও ব্রায়ান বেনেট শুরুতে ৩৬ রানের জুটি গড়েন। তবে মেহেদী হাসান মিরাজের সরাসরি থ্রোতে রানআউট হন কারান। পরের বলেই তাসকিন আহমেদের শিকার হন বেনেট। এরপর প্রথম বলেই ক্রেইগ আরভিনকে বোল্ড করে স্বাগতিকদের চাপে ফেলে দেন তাসকিন।
এরপর শুরু হয় নাহিদ রানার তাণ্ডব। তার গতি ও বাউন্সে একে একে সাজঘরে ফেরেন সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদানধে, ইনোসেন্ট কাইয়া ও আরও দুই ব্যাটার। রাজা করেন ১ রান, মাধেভেরে রানের খাতা খুলতে পারেননি, আর কাইয়া ২৬ রান করে ফেরেন।
৭০ রানে ৮ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া জিম্বাবুয়েকে কিছুটা টেনে তোলেন রিচার্ড এনগারাভা ও নিউম্যান নিয়ামুরি। নবম উইকেটে তারা ৬৩ রানের জুটি গড়েন। তবে ২৭ রান করা এনগারাভাকে বোল্ড করে সেই জুটিও ভাঙেন নাহিদ।
শেষ পর্যন্ত ২১ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেন এই গতিতারকা। ১৩ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটি তার তৃতীয় পাঁচ উইকেট শিকার। বাংলাদেশের পেসারদের মধ্যে ওয়ানডেতে পাঁচ উইকেট নেওয়ার সংখ্যায় এখন তার ওপরে আছেন শুধু মোস্তাফিজুর রহমান।
এমএস/